প্রিন্ট এর তারিখ : ২১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬
মতলব যুব উন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থার নতুন কমিটি গঠন সভাপতি জামান খান, সম্পাদক সুজন মিয়াজী, সাংগঠনিক জাকির হোসেন
||
ইসমাইল খান টিটু:-----সামাজিক উন্নয়ন, যুবসমাজের দক্ষতা বৃদ্ধি এবং মানবকল্যাণে কাজ করার প্রত্যয়ে মতলব যুব উন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থার ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।সংস্থার প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৭ জুলাই অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ৩৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি অনুমোদন করা হয়। নতুন কমিটিতে মো. আনিসুর রহমান খান জামান সভাপতি, ছিয়ান আহমেদ সুজন মিয়াজী সাধারণ সম্পাদক এবং ইঞ্জি. জাকির হোসেন সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।এছাড়া কার্যনির্বাহী কমিটিতে বিভিন্ন সম্পাদকীয় পদ ও সম্মানিত সদস্যসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।নবনির্বাচিত সভাপতি মো. আনিসুর রহমান খান জামান বলেন, মতলবের তরুণ সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। সাধারণ সম্পাদক ছিয়ান আহমেদ সুজন মিয়াজী বলেন, তরুণদের শক্তিকে সমাজকল্যাণমূলক কাজে সম্পৃক্ত করে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করা হবে। এ কাজে তিনি মতলববাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।সাংগঠনিক সম্পাদক ইঞ্জি. জাকির হোসেন জানান, নদীবেষ্টিত মতলব অঞ্চলের তরুণদের দক্ষতা, সততা ও মেধাকে কাজে লাগিয়ে অবহেলিত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে কাজ করবে সংগঠনটি। পাশাপাশি উদ্যোক্তা তৈরি, দক্ষতা উন্নয়ন, আধুনিক জীবনবোধ, আত্মনির্ভরশীলতা এবং কর্মসংস্থানমুখী কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে যুবসমাজকে জনসম্পদে পরিণত করার লক্ষ্য নিয়ে তারা এগিয়ে যাবেন।সংস্থার মূল প্রতিপাদ্য আস্থায় তারুণ্য -সেবায় বিলীন সামনে রেখে উচ্চশিক্ষিত ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক, কৃষিবিদ, ব্যবসায়ী ও প্রবাসীদের সমন্বয়ে গঠিত এ সংগঠন আগামী দুই বছরে সমাজকল্যাণ, মানবসেবা, যুব উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধিমূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করেছে।ক্যাপশন ১: মতলব যুব উন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থার (২০২৬-২০২৮) নবগঠিত কমিটির সভাপতি মো. আনিসুর রহমান খান জামান, সাধারণ সম্পাদক ছিয়ান আহমেদ সুজন মিয়াজী ও সাংগঠনিক সম্পাদক ইঞ্জি. জাকির হোসেন।
সম্পাদক ও প্রকাশক: ইসমাইল খান টিটু।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন