প্রিন্ট এর তারিখ : ১৭ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬
জুলাই আন্দোলনের শহীদ পরিবারের খোঁজখবর নিলেন বিএনপি নেতা মিয়া মনজুর আমিন স্বপন
||
ইসমাইল খান টিটু:----মতলব উত্তর উপজেলায় জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও তাদের খোঁজখবর নিয়েছেন সাবেক ছাত্রনেতা, চাঁদপুর জেলা বিএনপির সদস্য এবং মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন।সৌজন্য সাক্ষাৎকালে তিনি শহীদ পরিবারের সদস্যদের বর্তমান অবস্থা, পারিবারিক বিভিন্ন বিষয় এবং তাদের প্রয়োজনীয়তার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তাদের অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।মিয়া মনজুর আমিন স্বপন বলেন, জুলাই আন্দোলনে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। তাই আমি নিজেকেও একজন জুলাই যোদ্ধা হিসেবে মনে করি এবং শহীদ পরিবারের সদস্যদের নিজের পরিবারেরই অংশ বলে বিশ্বাস করি। তাদের সুখ-দুঃখে পাশে থাকা আমার নৈতিক দায়িত্ব।তিনি আরও বলেন, শহীদদের আত্মত্যাগের আদর্শ ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করাই সবার দায়িত্ব। ভবিষ্যতেও তিনি শহীদ পরিবারের পাশে থেকে তাদের সার্বিক খোঁজখবর নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।সাক্ষাৎ শেষে শহীদ পরিবারের সদস্যরা তাদের খোঁজখবর নেওয়া এবং আন্তরিকতা প্রকাশ করায় মিয়া মনজুর আমিন স্বপনের প্রতি কৃতজ্ঞতা জানান।
সম্পাদক ও প্রকাশক: ইসমাইল খান টিটু।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন