প্রিন্ট এর তারিখ : ১৩ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬
গজরা ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তরের প্রত্যয়, দোয়া ও সমর্থন চাইলেন চেয়ারম্যান প্রার্থী হাফিজ মুন্সী
||
স্টাফ রিপোর্টার:-----আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মতলব উত্তর উপজেলা শাখার সহ-সভাপতি এবং গজরা ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজ মুন্সী ইউনিয়নবাসীর কাছে দোয়া, ভালোবাসা ও সর্বাত্মক সমর্থন কামনা করেছেন।হাফিজ মুন্সী বলেন, তিনি ইতোমধ্যে গজরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে একটি সুশাসন, উন্নয়ন ও জনবান্ধব মডেল ইউনিয়ন গড়ে তুলবেন।হাফিজ মুন্সী বলেন, গজরা ইউনিয়নের প্রতিটি মানুষ আমার আপনজন। আমি বিশ্বাস করি, জনগণের সহযোগিতা ও আন্তরিক সমর্থন নিয়ে আমরা একটি আধুনিক, সুশৃঙ্খল ও উন্নত ইউনিয়ন গড়ে তুলতে সক্ষম হব। নির্বাচিত হলে সকলের মতামতকে মূল্যায়ন করে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব।হাফিজ মুন্সী আরও বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পতাকাতলে থেকে আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন। দলের দুঃসময়ে রাজপথে থেকে সংগঠনের জন্য কাজ করেছেন এবং ভবিষ্যতেও দলের আদর্শ ও জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবেন।তিনি বলেন, মতলব উত্তর ও দক্ষিণের গণমানুষের নেতা, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. জালাল উদ্দিন এমপির দিকনির্দেশনা ও সহযোগিতায় গজরা ইউনিয়নে টেকসই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্যসেবা, কৃষি, যুব উন্নয়ন এবং সামাজিক সম্প্রীতির ভিত্তিতে একটি আদর্শ ও মডেল ইউনিয়ন প্রতিষ্ঠা করতে চান।হাফিজ মুন্সী জানান, দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সংগঠনের বিভিন্ন দায়িত্ব নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে পালন করে আসছেন। বর্তমানে তিনি মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং গজরা ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করছেন।পরিশেষে তিনি ইউনিয়নবাসীর উদ্দেশ্যে বলেন, এই নির্বাচন আমার জীবনের প্রথম এবং শেষ নির্বাচন। তাই গজরা ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে আমি আন্তরিকভাবে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি। আপনাদের মূল্যবান ভোট ও সহযোগিতা পেলে ইনশাআল্লাহ গজরা ইউনিয়নকে একটি উন্নত, আধুনিক ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব।
সম্পাদক ও প্রকাশক: ইসমাইল খান টিটু।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন