প্রিন্ট এর তারিখ : ১০ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬
৩ নং সাদুল্লাহপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় সাবেক ইউপি সদস্য নাসরিন আক্তার
||
নিজস্ব প্রতিবেদক:---চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৩ নং সাদুল্লাহপুর ইউনিয়ন পরিষদের আসন্ন চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই সরগরম হয়ে উঠেছে পুরো ইউনিয়ন। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে চলছে নানা আলোচনা, মতবিনিময় ও রাজনৈতিক হিসাব-নিকাশ। এরই মধ্যে সাবেক ইউপি সদস্য নাসরিন আক্তার চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে স্থানীয়দের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন।দীর্ঘদিন জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছেন। এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো, অসহায় ও দরিদ্র মানুষের সহযোগিতায় এগিয়ে আসা এবং বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের কারণে তিনি সাধারণ মানুষের কাছে একজন পরিচিত ও আস্থাভাজন মুখ হিসেবে পরিচিতি লাভ করেছেন।স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, ব্যক্তিগত উদ্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক বিরোধ নিষ্পত্তিতে সহযোগিতা করা, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকা এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করার কারণে তিনি এলাকায় ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।এলাকাবাসীর মতে, জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে নাসরিন আক্তার সবসময় সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছেন। যে কোনো সমস্যা বা প্রয়োজনে মানুষ সহজেই তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেন বলেও অনেকে মন্তব্য করেন।আসন্ন নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন গ্রাম, হাট-বাজার, চায়ের দোকান এবং সামাজিক আড্ডায় চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা চলছে। এসব আলোচনায় নাসরিন আক্তারের নামও গুরুত্বের সঙ্গে উঠে আসছে।চেয়ারম্যান পদে নির্বাচন করার বিষয়ে জানতে চাইলে নাসরিন আক্তার বলেন, “দলমত নির্বিশেষে ৩ নং সাদুল্লাহপুর ইউনিয়নের প্রতিটি মানুষই আমার পরিবারের সদস্য। সুখে-দুঃখে, প্রয়োজনে আমি সবসময় আপনাদের পাশে থাকতে চাই। ধর্ম, বর্ণ, গোত্র ও লিঙ্গ নির্বিশেষে প্রতিটি মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে আমি আপোষহীনভাবে কাজ করতে বদ্ধপরিকর।তিনি আরও বলেন, আমি দীর্ঘদিন সাদুল্লাহপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি। দায়িত্ব পালনকালে সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও জনগণের ভালোবাসা ও দোয়া নিয়ে এলাকার উন্নয়ন এবং মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। জনগণ যদি আমাকে যোগ্য মনে করেন, তবে তাদের রায়ই হবে আমার সবচেয়ে বড় শক্তি
সম্পাদক ও প্রকাশক: ইসমাইল খান টিটু।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন