প্রিন্ট এর তারিখ : ০৭ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬
আদুরভিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন সভা অনুষ্ঠিত
||
ইসমাইল খান টিটু:চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার আদুরভিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি (এসএমসি) গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়ের দাতা সদস্য হিসেবে এম আর আত্মার বেপারী-এর নাম ঘোষণা করা হয়।এ সময় বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য ও অভিভাবক সদস্যদের নামের তালিকাও প্রকাশ করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন বলেন, নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যদের প্রতি আমার আহ্বান থাকবে, বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে সবাই আন্তরিকভাবে এগিয়ে আসবেন। বিদ্যালয়ের পর্যাপ্ত নিজস্ব জায়গা থাকলেও দীর্ঘদিন আমরা তা পুরোপুরি বুঝে পাইনি। নতুন কমিটির সহযোগিতায় বিদ্যালয়ের সম্পত্তি সুরক্ষা ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছি।”দাতা সদস্য এম. আর. আক্তার বেপারী বলেন, বিদ্যালয়ের জায়গা আমরা বুঝিয়ে দিয়েছি। এখন সেই জায়গা সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের সবার। আমাকে দাতা সদস্য হিসেবে মনোনীত করায় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমি আমার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করব। সবার সহযোগিতা পেলে বিদ্যালয়ের নতুন বাউন্ডারি ওয়ালের নির্মাণকাজ সম্পন্ন করার পাশাপাশি খেলার মাঠ সংস্কারের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি।তিনি আরও বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন শুধু কমিটির একার দায়িত্ব নয়; শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় সমাজের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি আদর্শ শিক্ষার পরিবেশ গড়ে তোলা সম্ভব।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাতা সদস্য আবুল হোসেন বেপারী, সাবেক কমিশনার অলিউল্লাহ দর্জি, মো. নুরুল ইসলাম সরদার, আলমগীর সরকার, বিল্লাল প্রধান, তোফায়েল প্রধান, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম রানা, আলাউদ্দিন, পারভেজ, মফিজুল ইসলাম, শামীমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।সভা শেষে নবগঠিত ম্যানেজিং কমিটির সদস্যরা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: ইসমাইল খান টিটু।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন